মহান বিজয় দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে গতকাল সকালে ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম। এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা, মো. শামছুল আলম, একেএম ফজলুল হক, মু. আফজাল হোসেন, মো. ইখতিয়ার উদ্দিন ও মো. জালাল উদ্দিনসহ ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা।