ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।  ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম এতে সভাপতিত্ব করেন। সভায় ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদসহ অন্যান্য পরিচালক, এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং এএমডি ও কোম্পানি সেক্রেটারি জেকিউএম হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩ হিসাব বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়। -বিজ্ঞপ্তি