অভ্যন্তরীণ ফ্লাইটকে মহামারীপূর্ব পর্যায়ের তুলনায় ৩৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। দেশটির আকাশপথে পরিষেবার সম্প্রসারণ এবং মহামারী-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, সপ্তাহে ৯৬ হাজার ৬৫১টি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবে চীন, যা মহামারীপূর্ব সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। নতুন ৫১৬টি অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৭ হাজার ২০২টি ফ্লাইট চালু করা হবে। এর মাধ্যমে পশ্চিম ও দক্ষিণ চীনের আঞ্চলিক বিমানবন্দর এবং সাংহাই, বেইজিং ও গুয়াংজুতে হাব বিমানবন্দরগুলোর মধ্যে সংযোগ বাড়বে। ফ্রি মালয়েশিয়া টুডে