পুঁজিবাজারে তালিকাভুক্ত
তথ্যপ্রযুক্তি খাতের
দুই কোম্পানি
আমরা নেটওয়ার্কস
লিমিটেড ও
আমরা টেকনোলজিস
লিমিটেডের সর্বশেষ
৩০ জুন
সমাপ্ত ২০২১-২২
হিসাব বছরের
স্টক লভ্যাংশে
সম্মতি দিয়েছে
নিয়ন্ত্রক সংস্থা
বিএসইসি। অন্যদিকে
বস্ত্র খাতের
কোম্পানি তসরিফা
ইন্ডাস্ট্রিজ লিমিটেডের
স্টক লভ্যাংশে
অসম্মতি জানিয়েছে
সংস্থাটি। গতকাল
ডিএসইর মাধ্যমে
পৃথকভাবে এ
তথ্য জানিয়েছে
আলোচ্য তিন
কোম্পানি।
আমরা নেটওয়ার্কস: ২০২১-২২
হিসাব
বছরে কোম্পানিটির
পর্ষদ বিনিয়োগকারীদের
জন্য ৫
শতাংশ নগদ
ও ৫
শতাংশ স্টক
লভ্যাংশের সুপারিশ
করেছিল। এর
মধ্যে ৫
শতাংশ স্টক
লভ্যাংশ ঘোষণার
পর নিয়ম
অনুসারে তা
অনুমোদনের জন্য
বিএসইসির কাছে
আবেদন করলে
কোম্পানিটির প্রস্তাবে
সম্মতি জানিয়েছে
নিয়ন্ত্রক সংস্থাটি।
আলোচ্য হিসাব
বছরে কোম্পানিটির
শেয়ারপ্রতি আয়
(ইপিএস) হয়েছে
১ টাকা
৮৫ পয়সা।
যেখানে আগের
হিসাব বছরে
ইপিএস ছিল
২ টাকা
৪ পয়সা।
আমরা টেকনোলজিস: ২০২১-২২
হিসাব
বছরে বিনিয়োগকারীদের
জন্য ৬
শতাংশ নগদ
ও ৬
শতাংশ স্টক
লভ্যাংশের সুপারিশ
করেছিল কোম্পানিটির
পর্ষদ। এর
মধ্যে ৬
শতাংশ স্টক
লভ্যাংশ ঘোষণার
পর নিয়ম
অনুসারে তা
অনুমোদনের জন্য
বিএসইসির কাছে
আবেদন করলে
কোম্পানিটির প্রস্তাবে
সম্মতি জানিয়েছে
নিয়ন্ত্রক সংস্থাটি।
আলোচ্য হিসাব
বছরে কোম্পানিটির
ইপিএস হয়েছে
১ টাকা
৭৮ পয়সা।
আগের হিসাব
বছরে যা
ছিল ১
টাকা ৩৮
পয়সা।
তসরিফা ইন্ডাস্ট্রিজ: ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণার পর নিয়ম অনুসারে তা অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করলে কোম্পানিটির প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬৩ পয়সা।









