জাপানের রিটেইল কোম্পানি ডাইসোর প্রতিষ্ঠাতা ও বিলিয়নেয়ার হিরোতাকে ইয়ানো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১২ ফেব্রুয়ারি তিনি মারা যান। পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়াও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, ১৯৭২ সালে ডিসকাউন্ট স্টোর ডাইসো প্রতিষ্ঠা করেন ইয়ানো। জাপানের স্থানীয় বাজারে চার হাজারের বেশি স্টোর রয়েছে কোম্পানিটির। মূলত ১০০ ইয়েনে পণ্য বিক্রির জন্য বেশি পরিচিত ডাইসো।
ডাইসোর প্রতিষ্ঠাতা হিরোতাকে ইয়ানোর প্রয়াণ
জাপানের রিটেইল কোম্পানি ডাইসোর প্রতিষ্ঠাতা ও বিলিয়নেয়ার হিরোতাকে ইয়ানো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১২ ফেব্রুয়ারি তিনি










