বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি ক্রেডিট গ্যারান্টি সুবিধার আওতায় দুটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক এবং বাংলাদেশ ব্যাংকের সিজিডি পরিচালক নাহিদ রহমান দুটি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।