সিটিজেন্স ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের কর্মকর্তাদের ব্যবসাসংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মাসুম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন বৃদ্ধি স্কুল অব প্রফেশনালস অ্যান্ড স্কুল অব নলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রশিক্ষক মো. আকবর হাসান। কর্মশালায় ব্যাংকের বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।