ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সঙ্গে সম্প্রতি এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মেটলাইফ বাংলাদেশ। এ সইয়ের ফলে মেটলাইফে ইন্টার্নশিপ, চাকরি ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা।
বাংলাদেশের বীমা খাতে আস্থা বৃদ্ধি ও মেধাবীদের নিয়োজিত করার ক্ষেত্রে মেটলাইফের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত ছিলেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান হাসিনা শেখ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক নাহিদ রব্বানী ও সহযোগী অধ্যাপক সাদিয়া নূর খানসহ বিভিন্ন কর্মকর্তা।
মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএমডি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, এএমডি ও চিফ এইচআর অফিসার তৌহিদুল আলম এবং এএমডি ও চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার প্রমুখ। —বিজ্ঞপ্তি










