দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় গত সপ্তাহে হিংসভাগ ছিল ‘বি’ ক্যাটাগরিভুক্ত কোম্পানি। শীর্ষ দশের তালিকায় ৫টিই ছিল ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। বাকি পাঁচ কোম্পানির ৪টি ‘এ’ ও একটি ‘এন’ ক্যাটাগরিভুক্ত কোম্পানি ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে সবচেয়ে বেশি দর বেড়েছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫১ দশমিক ৯৪ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির এসিআই ফর্মুলেশনস লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২ দশমিক ৪৯ শতাংশ।

২০ দশমিক ৮২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ‘বি’ ক্যাটাগরিভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড।

দর বৃদ্ধির তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ। 

এছাড়া এ তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো যথাক্রমে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড,  জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।