পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর গত সপ্তাহের চার কার্যদিবসে ১৫ দশমিক ৮৫ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৯ কোটি ১৩ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ২১ সেপ্টেম্বর ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ১৩২ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গত বুধবার কোম্পানিটির শেয়ারদর ১১১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের দর ৩৫ টাকা ১০ পয়সা থেকে ১৩৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-জুন) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪৮ পয়সা বা ৩৬ দশমিক ৯২ শতাংশ। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সায়। সর্বশেষ ঋণমান অনুসারে কোম্পানিটির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’।










