আসন্ন শীতে দেশের দুস্থ শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কম্বল অনুদান দিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। গণভবনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বলের নমুনা হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় সঙ্গে ছিলেন ব্যাংকের পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা এবং ড. যশোদা জীবন দেবনাথ।