নতুন প্রকল্প নিয়ে আলোচনা এবং নির্ধারিত কিছু প্রকল্প বাস্তবায়নে সব পক্ষকে নির্দেশনা প্রদানসহ পিপিপি প্রকল্পে অর্থায়নের পদ্ধতি নিয়ে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্লাটফর্মের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন মিয়া। সভায় সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পিপিপি কর্তৃপক্ষের সচিব ও সিইও ড. মো. মুশফিকুর রহমান এবং জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্লাটফর্মের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
নতুন প্রকল্প নিয়ে আলোচনা এবং নির্ধারিত কিছু প্রকল্প বাস্তবায়নে সব পক্ষকে নির্দেশনা প্রদানসহ পিপিপি প্রকল্পে অর্থায়নের পদ্ধতি নিয়ে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্লাটফর্মের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।










