দেশের দুগ্ধ খাতের উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রাণ ডেইরির মধ্যে সাপ্লাই চেইন ফাইন্যান্স সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক স্থানীয় মুখ্য কার্যালয়ের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাইনুল ইসলাম খান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানসহ বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।