আরব মুদ্রা তহবিলের (এএমএফ) সঙ্গে আন্তঃসীমান্ত রেমিট্যান্স পেমেন্ট বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। এখন থেকে উভয় দেশের ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আরো সাশ্রয়ী, নিরাপদ ও দ্রুত অর্থ স্থানান্তর করতে পারবে। পাকিস্তানের মোট রেমিট্যান্সের ৫৫ শতাংশ আসে আরব দেশগুলো থেকে। চুক্তিটি আরব মুদ্রা তহবিলের ‘বুনা’ ক্রস-বর্ডার পেমেন্ট সিস্টেমের সঙ্গে পাকিস্তানের ‘রাস্ত’ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমকে একত্রিত করেছে। ফলে আরব দেশগুলো ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সম্পর্ক জোরদার হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস
এএমএফের সঙ্গে রেমিট্যান্স চুক্তি করল পাকিস্তান
আরব মুদ্রা তহবিলের (এএমএফ) সঙ্গে আন্তঃসীমান্ত রেমিট্যান্স পেমেন্ট বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান।










