যমুনা ব্যাংক পিএলসির গ্রাহকরা এখন থেকে ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে ডিপিএস ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।