দেশের শীতার্ত ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল দিয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বলের নমুনা হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। এ সময় প্রিমিয়ার ব্যাংকের পরিচালক জামাল জি আহমেদ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।