গতকাল এক বিবৃতিতে জানানো হয়, ব্যয় কমাতে এবং ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে পোরশে এ সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স।

চুক্তি অনুযায়ী, পোরশে বুগাটি ও রিম্যাকের যৌথ উদ্যোগের ৪৫ শতাংশ হিস্যা এবং রিম্যাক গ্রুপের ২০ দশমিক ৬ শতাংশ হিস্যা বিক্রিতে সম্মত হয়েছে। এ মালিকানা কিনে নিচ্ছে মার্কিনভিত্তিক তহবিল এইচওএফ ক্যাপিটালের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। এ তহবিলের অন্যতম প্রতিষ্ঠাতা মিসরের বিলিয়নেয়ার সায়রিস পরিবারের সদস্য অনসি সায়রিস।

এ কনসোর্টিয়ামের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ব্লু-ফাইভ ক্যাপিটাল এ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে লেনদেনের সঠিক পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। এর আগে ২০২২ সালে রিম্যাকের বাজারমূল্য ছিল প্রায় ২০০ কোটি ইউরো।

পোরশে বর্তমানে বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে। গত এক বছরে কোম্পানিটির মুনাফা কমে মাত্র ১ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। চীনে গাড়ির চাহিদা হ্রাস এবং মার্কিন শুল্কের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পোরশে সিইও মাইকেল লেইটার্স জানান, এখন তারা নিজেদের মূল ব্যবসার ওপর আরো বেশি নজর দিতে পারবেন। চুক্তিটি সম্পন্ন হলে রিম্যাক গ্রুপ বুগাটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে।