জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) দ্বিবার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি ও সিআইপি আনোয়ারুল হক আনু। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে বজলুর রশিদ পলু ও সহসভাপতি পদে এসএম শামস মতিন নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে পরিচালক পদে জেনারেল গ্রুপের ১৫ জন নির্বাচিত হয়েছেন। আর অ্যাসোসিয়েট গ্রুপ থেকে হয়েছেন ছয়জন।
জেসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড ২০২৫-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এজাজ মতিন সরদার। তার সঙ্গে ছিলেন সদস্য ফিরোজ আলম ও জুলফিকার আলী।









