এনসিসি ব্যাংক পিএলসির বান্দরবান উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন। ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নাসিরুল আলম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন এবং এনসিসি ব্যাংকের ইভিপি ও মার্কেটিং অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগ প্রধান মোহাম্মদ রিদওয়ানুল হক এবং ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আলী তারেক পারভেজসহ চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপক এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী। —বিজ্ঞপ্তি
এনসিসি ব্যাংকের বান্দরবান উপশাখার শুভ উদ্বোধন
এনসিসি ব্যাংক পিএলসির বান্দরবান উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন।









