ক্যাস্ট্রল পণ্য বিতরণে যৌথভাবে কাজ করতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স (ইএলবি) পিএলসি ও রক এনার্জি লিমিটেড। ঢাকায় আয়োজিত 'অ্যা নিউ চ্যাপ্টার অব কোলাবরেশন' শীর্ষক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি প্রতিষ্ঠানে আসল ও উন্নতমানের ক্যাস্ট্রল লুব্রিক্যান্ট সরবরাহ জোরদারের এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান। তিনি বলেন, এ উদ্যোগ সরকারের লুব্রিক্যান্ট বিতরণ ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান বাড়াবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইএলবি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম। তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশব্যাপী উন্নত লুব্রিক্যান্ট সরবরাহের প্রতিশ্রুতি আরো শক্তিশালী হলো।

অনুষ্ঠানে রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজীম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ হোসেন তাদের যৌথ লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

এছাড়া অনুষ্ঠানে আরো ছিলেন পদ্মা অয়েল পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকরা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা।

এ সময় তারা ইএলবির বিশ্বমানের লুব্রিক্যান্ট সরবরাহে ধারাবাহিক প্রতিশ্রুতির প্রশংসা করেন। উপস্থিত অতিথিরা আশা করেন, রক এনার্জির সঙ্গে এ অংশীদারত্বের কারণে সরকারি ও বেসরকারি গ্রাহকদের জন্য লুব্রিকেন্ট বিপণন ব্যবস্তাহ এখন আগের চেয়ে আরো আধুনিক, সহজ ও শক্তিশালী হবে।

—বিজ্ঞপ্তি