ফার্মেসি কর্মীদের গড় বেতন ঘণ্টাপ্রতি ২০ ডলারেরও বেশি করার ঘোষণা দিয়েছে ওয়ালমার্ট। কঠোর শ্রমবাজারে কর্মী ধরে রাখতে এবং নতুন কর্মী আকৃষ্টে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি। পাশাপাশি একটি নতুন মজুরি মডেলের অংশ হিসেবে আরো ঘন ঘন এবং স্বয়ংক্রিয়ভাবে বেতন বাড়ানো হবে বলে জানিয়েছে ওয়ালমার্ট। যদিও এসব কর্মীর শুরুর বেতন আগের মতোই ঘণ্টাপ্রতি ১৫ থেকে ২২ ডলার ৫০ সেন্ট অব্যাহত থাকবে। —এপি