ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মেট্রোসেম গ্রুপের মধ্যে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার ও মেট্রোসেম গ্রুপের এমডি মো. শহিদুল্লাহ সম্প্রতি ঢাকাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএলের এএমডি আহমেদ শাহীন, ডিএমডি রিয়াদ মাহমুদ চৌধুরী, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, পেরোল ব্যাংকিং প্রধান নাহিদ ফারজানা ও মেট্রোসেম গ্রুপের পরিচালক মো. রকিব উল্লাহ্।
ইবিএল ও মেট্রোসেম গ্রুপের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মেট্রোসেম গ্রুপের মধ্যে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর হয়েছে।









