অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের পূর্বাভাস পূরণ করতে পারছে না চীন। খুচরা বিক্রির হার কমে যাওয়ায় হিমশিম খাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। সম্প্রতি দেশটির প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোয় দেশটির অর্থনৈতিক প্রতিবেদন আশানুরূপ ছিল না। যার মাধ্যমে কভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে চীনের উদ্যোগ ব্যর্থ হওয়ার বিষয়টি উঠে এসেছে। অভ্যন্তরীণ পর্যায়ে ভোক্তা চাহিদা পরিমাপের অন্যতম একটি বিষয় হচ্ছে খুচরা বিক্রি। জুলাইয়ে চীনে এর হার বছরওয়ারি হিসেবে ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। যেখানে জুনে এর হার ছিল ৩ দশমিক ১ শতাংশ এবং বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় নিম্নমুখী। চীন সরকার অভ্যন্তরীণ পর্যায়ে ভোক্তা ব্যয় বাড়াতে কাজ করছে বলে সূত্রে জানা গেছে। এছাড়া বাহন, পর্যটন ও গৃহস্থালি পণ্যে অধিবাসীদের ব্যয় বাড়াতে ২০টি পরিকল্পনার কথাও জানিয়েছে। বণিক বার্তা ডেস্ক
পূর্বাভাসের তুলনায় মন্থর চীনের খুচরা বিক্রি
অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের পূর্বাভাস পূরণ করতে পারছে না চীন। খুচরা বিক্রির হার কমে যাওয়ায় হিমশিম খাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। সম্প্রতি দেশটির প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।










