পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের খাদ্যশস্য রফতানি কমেছে। চলতি অর্থবছর (জুলাই ২০২০ থেকে জুন ২০২১) এখন পর্যন্ত ২৩ শতাংশ কমে দেশটির খাদ্যশস্য রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লাখ টনে। সম্প্রতি ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের এক উপাত্তে বিষয়টি জানানো হয়েছে। তবে করোনার সংকট কাটিয়ে শিগগিরই লক্ষ্য অর্জন করবে বলে জানায় দেশটি। খবর রয়টার্স।

আমদানিকারকদের তথ্যমতে, চলতি অর্থবছর দেশটির আমদানি করা খাদ্যশস্যের মধ্যে ছিল ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টন গম, ১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টন ভুট্টা ও ৪০ লাখ ৫০ হাজার টন যব।

২০১৯-২০ অর্থবছরে বৈশ্বিক মোট খাদ্যশস্য রফতানিতে দেশটির অবদান ছিল প্রায় ১৬ শতাংশ, যার মোট পরিমাণ ছিল ৫ কোটি ৭০ লাখ টন। তবে ২০২০-২১ অর্থবছরে খাদ্যশস্যের ফলন কমে যাওয়ায় দেশটির রফতানির পরিমাণও কমে যাওয়ার আশঙ্কা করেছে সরকার। বর্তমান অর্থবছরে দেশটির খাদ্যশস্য রফতানির পরিমাণ কমে ৪ কোটি ৪২ লাখ টনে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।