মার্কেন্টাইল ব্যাংক পিএলসি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়ায় অবস্থিত শাহেদা গফুর-ইব্রাহিম জেনারেল হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলমের উপস্থিতিতে ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গতকাল আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।