জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে সম্প্রতি পেট্রোবাংলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ্। এ সময় কোম্পানির সব ঊর্ধ্বতন কর্মকর্তা ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় শিশু দিবস উপলক্ষে তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাঁচজন মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীকে আর্থিক অনুদান দেয়া হয়।