চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে গতকাল গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব/ চট্টগ্রাম), মোহাম্মদ নাজমুল ইসলাম, ডিআরএম (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম, ডিসিও (চট্টগ্রাম) তারেক মুহাম্মদ ইমরান, ডিসিসিএম (পূর্ব/চট্টগ্রাম) তৌষিয়া আহমেদ, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জুলফিকার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।