সম্প্রতি শহরের একটি হোটেলে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক গ্রাহকের মৃত্যু বীমা দাবির ৩০ লাখ ৫১ হাজার ২০০ টাকার একটি চেক নমিনীর কাছে হস্তান্তর করেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মোহাম্মদ তারেক বলেন, ‘আমরা গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছি।’ এ সময় তিনি জানান, বিগত বছরগুলোয় প্রতিষ্ঠানটি ৪ হাজার ৪২৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এরই মধ্যে ১৪ হাজার ৮২২ জন পলিসি হোল্ডারের নমিনীকে মৃত্যু বীমা দাবির অর্থ দেয়া হয়েছে।










