গ্রাহকের আস্থা ও বিশ্বাস অটুট রাখার প্রতিশ্রুতি নিয়ে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সূচনা করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। এ সময় ব্যাংকের অন্যান্য পরিচালক এবং এমডি ও সিইও তারিক মোর্শেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।