বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফাইভ-জি রেডিনেস প্রকল্পের সরঞ্জাম সরবরাহের কাজ পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি এ লক্ষ্যে বিটিসিএলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে। বিটিসিএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মনজির আহম্মেদ। অন্যদিকে হুয়াওয়ের পক্ষে চুক্তিতে সই করেন হুয়াওয়ে ইন্টারন্যাশনালের বিজনেস ডিরেক্টর চেন-শি ও হুয়াওয়ে টেকনোলশিস বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হু-ইওয়ি। চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে বিটিসিএলের ভারপ্রাপ্ত এমডি মো. আনোয়ার হোসেন, ডিএমডি সঞ্জিব কুমার ঘটক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিটিসিএলের ফাইভ-জি রেডিনেস প্রকল্পের অংশীদার হলো হুয়াওয়ে
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফাইভ-জি রেডিনেস প্রকল্পের সরঞ্জাম সরবরাহের কাজ পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি এ লক্ষ্যে বিটিসিএলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে।









