আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে ২০১ জন কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ করেছে। এ উপলক্ষে গতকাল জেলা সদরের আলুকদিয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান নির্বাচিত কৃষকের মাঝে মোট ২ কোটি ৫৩ লাখ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি এসএম আবু জাফর, ইভিপি একেএম আমজাদ হোসেন, এসভিপি সোলায়মান আল রাজী ও এসএভিপি শেখ আসাদুল হক, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার এবং চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. জেসমিন আরা খাতুন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মু. শরিফুল ইসলাম।—বিজ্ঞপ্তি