নাচ, গান ও ম্যাজিক শোসহ নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে শেফস টেবিল কোর্টসাইড। রাজধানীর মাদানী এভিনিউয়ে ফুড হাবটিতে সুস্বাদু খাবার পরিবেশনের পাশাপাশি এসব আয়োজন উপভোগ করেন আগত অতিথিরা। বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে ঢাকাবাসীর জন্য প্রতি সপ্তাহেই কোর্টসাইডে রয়েছে ভিন্ন আয়োজন। এছাড়া বড়দিন ঘিরে কোর্টসাইড সাজবে বর্ণাঢ্য সাজে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে জমকালো এ আয়োজন চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এ সময় শেফস টেবিল কোর্টসাইড সাজানো হবে রঙিন সব ডেকোরেশন ও চোখ ধাঁধানো আলোকসজ্জায়, সেই সঙ্গে থাকছে গান, লাইভ পারফরম্যান্সসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। —বিজ্ঞপ্তি