দেশের পুঁজিবাজারে ফ্লোর প্রাইস বেঁধে দেয়ার পর আজ সোমবার দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ৭৬ শতাংশের দর বেড়েছে। 

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ১৭ প‌য়েন্ট বেড়ে ২ হাজার ২১১ এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৮২টির বা ৭৬ দশমিক ২২ শতাংশের, কমেছে ২৮টির বা ৭ দশমিক ৫৬ শতাংশের। আর অপরবর্তিত রয়েছে ৬০টি বা ১৬ দশমিক ২২ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৬২ কো‌টি ৫৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।