পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গতকাল প্রায় ১০ শতাংশ বাড়তে দেখা গেছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে বিবিধা খাতের কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গতকাল লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫ টাকা ৫০ পয়সা। লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকায়। সে হিসাবে দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ। এদিন কোম্পানিটির মোট ১০ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৪ পয়সায়।