এসআরইইউপি প্রজেক্টের অধীনে পরিবেশবান্ধব প্রজেক্ট সফলভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স। এসআরইইউপি স্কিমের অধীনে আইপিডিসি ফাইন্যান্সের দেয়া ঋণে একটি আরএমজি করপোরেশনের বায়োলজিক্যাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের জন্য এ স্বীকৃতি দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসির এএমডি রিজওয়ান দাউদ সামস, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহাম্মদ, পরিচালক (এসআরইইউপি) মনি শঙ্কর কুণ্ড প্রমুখ।