বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি ক্লাবে মঙ্গলবার আয়োজিত এ সভায় সংগঠনের প্রায় সাড়ে ৫০০ সদস্য অংশগ্রহণ করেন। বারভিডা সভাপতি আবদুল হকের সভাপতিত্বে এজিএমে অ্যাসোসিয়েশনের মহাসচিব রিয়াজ রহমানসহ সব সহসভাপতি, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে সংগঠনের গত এক বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এছাড়া সভায় বারভিডার আগামী অর্থবছরের বার্ষিক বাজেট ও অডিটর নিয়োগ অনুমোদন করা হয়।