ইউনিভার্সেল মেডিকেল কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সমাপনী ও চতুর্থ ব্যাচের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. উত্তম কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী শাকিল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী।