সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাল্টিপারপাস হলে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিডিবিএল পরিচালনা পর্ষদের সদস্য একেএম হাবিবুর রহমান। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ সময় পর্ষদ সদস্য মোহাম্মদ নাসের এজাজ বিজয়, রাশেদ আহমেদ চৌধুরী, মো. শাকিল রিজভী, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. হারুন-অর-রশিদ ও নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং সিডিবিএল এমডি ও সিইও মো. আবদুল মোতালেব উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কোম্পানির বহির্নিরীক্ষক একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিনিধি এবং সিএফও ও কোম্পানি সচিব মুহাম্মদ শহিদুল ইসলাম। —বিজ্ঞপ্তি