থাইল্যান্ডের ব্যাংককে সিয়াম বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, ক্যালিফোর্নিয়া ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটি এবং এশিয়ান কো-অপারেশন ডায়ালগ-ইউনিভার্সিটি নেটওয়ার্কের সহযোগিতায় অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব দি এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) ৩৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। সম্মেলনে এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা এইউএপি এক্সিকিউটিভ বোর্ড এবং এইউএপি উপদেষ্টা পরিষদের ৫৪তম নির্বাহী বোর্ডের সভায় অংশগ্রহণ করেন। তিনি এইউএপির ৩৬তম বার্ষিক সম্মেলনে মডারেটর হিসেবে প্যানেল আলোচনা পরিচালনা করেন।