প্রতিষ্ঠানটি সাবেক কর্মীদের আবার কাজে ফেরার সুযোগ করে দিচ্ছে। এ ব্যবস্থায় কর্মীদের কোনো জীবনবৃত্তান্তও জমা দিতে হবে না। মূলত ছুটির দিনের মতো ব্যস্ত সময় বাড়তি কর্মীর চাহিদা মেটাতেই এ সিদ্ধান্ত। ‘কাম ব্যাক! ক্রু’ নামে কর্মসূচিটির আওতায় প্রায় ৩০ লাখ সাবেক কর্মীকে যুক্ত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে কর্মীরা তাদের পছন্দমতো সময়ে, এমনকি মাত্র একদিনের জন্যও কাজ করতে পারবেন। জাপানে এ ধরনের খণ্ডকালীন কাজকে ‘স্পট ওয়ার্ক’ বলা হয়, যা বর্তমানে দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। খবর জাপান টাইমস
জনবল সংকট মেটাতে সাবেক কর্মীদের ডাকছে ম্যাকডোনাল্ডস
জাপানে জনবল সংকট মেটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস।










