জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর পদত্যাগ করেছেন হায়াত হোটেলস করপোরেশনের চেয়ারম্যান থমাস প্রিজকার। যৌন অপরাধে দণ্ডপ্রাপ্ত এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রাখাকে ‘ভয়াবহ ভুল’ হিসেবে উল্লেখও করেছেন তিনি। এপস্টাইন সম্পর্কিত মার্কিন বিচার বিভাগের নথিতে রাজনীতি, ব্যবসা ও শিক্ষা জগতের অনেক প্রভাবশালীর নাম রয়েছে। তবে নথিতে নাম থাকা মানেই অপরাধে জড়িত এমনটিও বোঝায় না। এপস্টাইনের সঙ্গে যোগাযোগের তথ্য প্রকাশের পর গোল্ডম্যান স্যাকসের শীর্ষ আইন কর্মকর্তা ক্যাথি রুয়েমলার ও লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলাইমানসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দায়িত্ব ছেড়েছেন। খবর ও ছবি রয়টার্স
জেফরি এপস্টাইন ইস্যুতে হায়াত হোটেলসের চেয়ারম্যানের পদত্যাগ
জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর পদত্যাগ করেছেন হায়াত হোটেলস করপোরেশনের চেয়ারম্যান থমাস প্রিজকার।










