এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) অ্যাওয়ার্ডসে ২০২৩ ‘লিডিং পার্টনার ব্যাংক ইন বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত নবম টিএসসিএফপি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০০ জন অংশীদার ব্যাংক প্রতিনিধির উপস্থিতিতে এডিবি বিজয়ীদের নাম ঘোষণা করে। সিটি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান হাসান শরীফ আহমেদ এডিবির ট্রেড ও সাপ্লাই চেইন ফাইন্যান্সের প্রধান স্টিভেন বেকের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি