কভিডের বিপর্যয় কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কোরিয়ান এয়ার। আগামী সেপ্টেম্বরের মধ্যে কোরিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটির লক্ষ্য কভিড-পূর্ববর্তী অবস্থার অর্ধেক ফ্লাইট পুনরুদ্ধার করা। বিশ্বজুড়ে উড়োজাহাজ ভ্রমণের চাহিদা বাড়ায় এ উদ্যোগ নিয়েছে এয়ারলাইনসটি। সংস্থাটি জানিয়েছে, জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় পুনরায় ফ্লাইট চালু করা হবে। ইয়োনহ্যাপ