রংপুরের পীরগঞ্জ উপজেলায় গতকাল অগ্রণী ব্যাংক ‘পীরগঞ্জ শাখা’ নামে ব্যাংকের ৯৭৭তম শাখার শুভ উদ্বোধন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. মুরশেদুল কবীর। এ সময় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল প্রমুখ।