সুপারহিরোভিত্তিক কমিক বুকে ডেডপুলের চরিত্রটি খানিকটা ব্যতিক্রম। অ্যান্টিহিরো হিসেবেই ভক্তদের মন জয় করে নিয়েছে চরিত্রটি। আর গল্পজুড়ে রয়েছে ডার্ক হিউমারের ছড়াছড়ি। আজকাল তো আর রেটেড চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তুমুল জনপ্রিয় ডেডপুল চরিত্রটি। সম্প্রতি মুক্তি পাওয়া রায়ান রেনল্ডস অভিনীত ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি পৌঁছে গেছে বিলিয়ন ডলারের ঘরে, বক্স অফিসে গড়েছে একাধিক রেকর্ডও। আর ঠিক এমন সময়েই নিলাম তোলা হয়েছে ডেডপুল সিরিজের প্রথম কমিক বুক প্রচ্ছদ। ১৯৯১ সালে লেখক ও ডিজাইন রব লিয়ফেল্ড প্রচ্ছদটি করেন। নিলামঘর হেরিটেজ অকশনস আশা করছে, ৭৫ লাখ মার্কিন ডলারে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে এ স্মারকের। তা যদি হয়, তবে এটি সবচেয়ে দামি কমিক বুক কাভার হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। অনেক দিন ধরে রব লিয়ফেল্ডের করা কাভারটি নাম প্রকাশ না করা এক ব্যক্তির মালিকানায় রয়েছে। সাম্প্রতিক ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসা করে নিতে চাইছেন তিনি। ওই ব্যক্তি হেরিটেজকে জানান, ডেডপুল জনপ্রিয়তার শীর্ষে থাকায় এটি নিলামে তোলার এখনই সঠিক সময়। যদিও প্রায় ২০ বছর ধরে প্রচ্ছদটি বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন তিনি। অবশ্য আলোচ্য দামে বিক্রি হলে এটি ১৯৩৮ সালের সুপারম্যানের প্রথম কমিকের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। ওই প্রচ্ছদটি দাম পেয়েছিল ৬০ লাখ ডলার। খবর ও ছবি সিএনএন
নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়ার দৌড়ে ডেডপুলের প্রচ্ছদ
সুপারহিরোভিত্তিক কমিক বুকে ডেডপুলের চরিত্রটি খানিকটা ব্যতিক্রম। অ্যান্টিহিরো হিসেবেই ভক্তদের মন জয় করে নিয়েছে চরিত্রটি।










