ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। ইডকলের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইডকলের পরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ প্রমুখ।










