আগামীকাল সোমবার থেকে পুনরায় মোটরসাইকেলের উৎপাদন শুরু করবে হার্লে-ডেভিডসন। মার্কিন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এর আগে যন্ত্রাংশ ঘাটতির বিষয়টি উল্লেখ করে সংস্থাটি দুই সপ্তাহের জন্য উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছিল। যদিও উৎপাদন বন্ধের সময়কাল ১৯ দিন স্থায়ী হচ্ছে। গত মাসে আইকনিক মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ ঘাটতির কারণে বিদ্যুচ্চালিত মডেলগুলো ছাড়া অন্য মডেলগুলোর সংযোজন ও রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিল। —রয়টার্স