সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় ভৈরব পৌরসভায় নারীবান্ধব পরিষেবা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি উইমেন্স কর্নার উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু ও প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান। এ কর্নার স্থাপনের মূল উদ্দেশ্য নারীবান্ধব পরিবেশে এ পৌরসভায় বসবাসরত নারী জনগোষ্ঠীর জন্য পৌরসেবা প্রাপ্তি আরো সহজতর করা।
প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় ভৈরব পৌরসভায় উইমেন্স কর্নার উদ্বোধন
সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় ভৈরব পৌরসভায় নারীবান্ধব পরিষেবা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি উইমেন্স কর্নার উদ্বোধন করা হয়েছে।









