রূপালী ব্যাংক পিএলসির ১০ শাখাকে মডেল শাখায় রূপান্তর করা হয়েছে। গতকাল মতিঝিলের রূপালী সদন করপোরেট শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যাংকের ডিএমডি কাজী আবদুর রহমান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, শিকদার ফারুক ই আজম, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, তানভীর হাসনাইন মইন, মো. আবুল হাসান ও মো. মঈনুদ্দিন মাসুদ এবং রূপালী সদন করপোরেট শাখার ডিজিএম মো. মোস্তফা হামিদ ও এসকে রোড শাখার এজিএমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।