শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৭৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান সভায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।